টিপস

Lazio DiSCo স্কলারশিপ ২০২৬/২০২৭ আপডেট: প্রোভিশনাল র‍্যাংকিং নিয়ে বিভ্রান্তি ও সঠিক টাইমলাইন

সর্বশেষ যাচাই:

ইতালির ল্যাজিও রিজিয়নে ২০২৬-২৭ সেশনের DiSCo স্কলারশিপের প্রোভিশনাল র‍্যাংকিং, কারেকশন ফেজ এবং ডেফিনিটিভ ফলাফলের অফিশিয়াল টাইমলাইন।

Lazio DiSCo স্কলারশিপ ২০২৬/২০২৭ আপডেট: প্রোভিশনাল র‍্যাংকিং নিয়ে বিভ্রান্তি ও সঠিক টাইমলাইন

যারা ইতালির ল্যাজিও (Lazio) রিজিয়নে (যেমন: Sapienza, Tor Vergata, Roma Tre ইত্যাদি ইউনিভার্সিটিতে) ২০২৬-২৭ সেশনের জন্য DiSCo স্কলারশিপে আবেদন করেছেন, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট।

প্রোভিশনাল র‍্যাংকিং (Graduatoria Provvisoria) নিয়ে অনেকেই নানা রকম বিভ্রান্তিতে আছেন, বিশেষ করে কারেকশন ফেজের পর "দ্বিতীয় প্রোভিশনাল র‍্যাংকিং" প্রকাশ হবে কি না তা নিয়ে। চলুন, অফিশিয়াল তথ্যগুলো একদম ক্লিয়ার করে নেওয়া যাক।

ল্যাজিও ডিস্কো (Lazio DiSCo) তাদের অফিশিয়াল Bando অনুযায়ী ইতিমধ্যে প্রোভিশনাল রেজাল্ট প্রকাশ করেছে এবং কারেকশন ফেজও শেষ করেছে।

প্রথম পর্যায়ের আবেদন শেষ: ২২-২৩ জুলাই ২০২৬-এর দিকে।

প্রোভিশনাল র‍্যাংকিং প্রকাশ (Graduatoria Provvisoria): ২৯ জুলাই ২০২৬। (স্টুডেন্টরা তাদের নিজস্ব রিজার্ভড এরিয়াতে লগিন করে এটি দেখতে পারছেন এবং ডেফিনিটিভ রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত এটি পোর্টাল থেকে দেখা যাবে)।

কারেকশন বা মডিফিকেশন ফেজ: ৩০ জুলাই থেকে ১১ আগস্ট ২০২৬ (দুপুর ১২টা) পর্যন্ত। যারা প্রথম পর্যায়ে ঠিকঠাক আবেদন করেছিলেন, কিন্তু ফর্মে কোনো ভুল ছিল বা ডকুমেন্টস আপডেট করার দরকার ছিল, তারা এই সময়ের মধ্যে ঠিক করার সুযোগ পেয়েছেন।

কোনো দ্বিতীয় প্রোভিশনাল র‍্যাংকিং আসবে কি? এককথায় উত্তর হলো— না!

স্টুডেন্টদের মাঝে একটি গুজব রয়েছে যে, ১১ আগস্টের কারেকশন ফেজ শেষ হওয়ার পর DiSCo হয়তো নতুন করে আরেকটি প্রোভিশনাল র‍্যাংকিং দিবে। কিন্তু অফিশিয়াল Bando এবং DiSCo-এর নিয়ম অনুযায়ী, কারেকশন ফেজের পরে নতুন করে আর কোনো আপডেট বা দ্বিতীয় প্রোভিশনাল র‍্যাংকিং (2nd publish) দেওয়া হয় না। ২৯ জুলাই যে র‍্যাংকিং দেওয়া হয়েছে, সেটাই একমাত্র প্রোভিশনাল রেজাল্ট। এখন সরাসরি চূড়ান্ত বা ডেফিনিটিভ র‍্যাংকিং (Definitive Ranking) প্রকাশ করা হবে।

চূড়ান্ত ফলাফল বা Definitive Ranking কবে দিবে? কারেকশন ফেজে জমা পড়া তথ্যগুলো যাচাই-বাছাই শেষে DiSCo সরাসরি চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে। এর অফিশিয়াল ডেটগুলো হলো:

Posto alloggio (অ্যাকোমোডেশন বা ডর্ম): ১৬ সেপ্টেম্বর ২০২৬

Borse di studio (মূল স্কলারশিপ এবং অন্যান্য সুবিধা): ১২ অক্টোবর ২০২৬

এখন আপনাদের কী করণীয়?

  1. 1অযথা প্যানিক না করা: আপনার স্ট্যাটাস যদি এখন পর্যন্ত পরিবর্তন না হয়ে থাকে, তবে দুশ্চিন্তার কিছু নেই। ডেফিনিটিভ রেজাল্টের তারিখ পর্যন্ত অপেক্ষা করুন।
  2. 2পোর্টাল চেক করা: নিয়মিত আপনার DiSCo পোর্টালে (Reserved Area) লগিন করে স্ট্যাটাস ও মেসেজ চেক করুন।
  3. 3এনরোলমেন্ট ও ISEE: স্কলারশিপ কনফার্ম হওয়া এবং টাকা পাওয়ার জন্য ইউনিভার্সিটিতে সফলভাবে এনরোলমেন্ট সম্পন্ন করা এবং সঠিক ISEE Parificato জমা দেওয়া বাধ্যতামূলক। তাই এই প্রসেসগুলোতে যেন কোনো দেরি না হয়, সেদিকে খেয়াল রাখুন।

প্রযোজ্য: ১২ অক্টোবর, ২০২৬ পর্যন্ত

🇮🇹
দেশ গাইড
ইতালি নিয়ে সম্পূর্ণ গাইড পড়ুন
শেয়ার করুন WhatsApp Facebook

আপনার ক্ষেত্রে কী প্রযোজ্য, জানতে চান?

আপনার প্রোফাইল দেখে আমরা সৎভাবে সম্ভাবনা জানাব — প্রাথমিক পরামর্শ সম্পূর্ণ ফ্রি।