সব টেমপ্লেট
Europass CV টেমপ্লেট
Europass ফরম্যাটের সেকশন কাঠামো ও কী লিখবেন — বাংলাদেশি শিক্ষার্থীর জন্য সাজানো।
ইউরোপীয় স্ট্যান্ডার্ড, সেকশন-বাই-সেকশন
কীভাবে ব্যবহার করবেন: অফিশিয়াল টুল europa.eu/europass থেকে ফ্রি CV বানান; নিচের কাঠামো দিয়ে প্রতিটি সেকশনে কী দেবেন বুঝে নিন। সত্য, পরিষ্কার, ২ পৃষ্ঠার মধ্যে।
সেকশন ১ — ব্যক্তিগত তথ্য
- পূর্ণ নাম (পাসপোর্ট অনুযায়ী)
- যোগাযোগ (ইমেইল, ফোন)
- জাতীয়তা, জন্মতারিখ
- [ঐচ্ছিক] LinkedIn/পোর্টফোলিও
সেকশন ২ — শিক্ষা ও প্রশিক্ষণ
প্রতিটির জন্য: ডিগ্রি | প্রতিষ্ঠান | সাল | ফলাফল (GPA/CGPA স্পষ্টভাবে) | প্রাসঙ্গিক কোর্স/থিসিস।
সেকশন ৩ — কর্ম/অভিজ্ঞতা (থাকলে)
পদ | প্রতিষ্ঠান | সময়কাল | মূল দায়িত্ব ও অর্জন (সংখ্যায় দিলে ভালো)।
সেকশন ৪ — ভাষা দক্ষতা
- মাতৃভাষা: বাংলা
- ইংরেজি: [CEFR স্তর, যেমন B2/C1] — [IELTS/MOI প্রমাণ]
- [অন্য ভাষা থাকলে]
সেকশন ৫ — ডিজিটাল ও অন্যান্য দক্ষতা
- সফটওয়্যার/টুল (প্রোগ্রামিং, ডিজাইন, ল্যাব)
- সফট স্কিল (নেতৃত্ব, টিমওয়ার্ক) — উদাহরণসহ
- স্বেচ্ছাসেবা / প্রতিযোগিতা / সার্টিফিকেট
মিল রাখুন: CV-র তথ্য যেন SOP, LOR ও ট্রান্সক্রিপ্টের সাথে মেলে। তিন কাগজে তিন রকম তথ্য বিশ্বাসযোগ্যতা কমায়।
আপনার CV রিভিউ চান?
আপনার Europass CV পাঠান — কী যোগ/বাদ দেবেন, সৎ ফিডব্যাক দিই।
সংশ্লিষ্ট গাইড ধাপ
ডকুমেন্ট ও SOP