সাকিব হাসান : ভিসা এপ্রভ্ড - ইতালি

Sakib Hasan যাচাইকৃত
🇮🇹 ইতালি
- ইউনিভার্সিটি
- University of Cassino and Southern Lazio
- প্রোগ্রাম
- Economics and business
- লেভেল
- Bachelor's
- ইনটেক
- September 2025
- দেশ
- 🇮🇹 ইতালি
মাদারীপুর বা শরীয়তপুর এর নাম শুনলেই ইতালির প্রসঙ্গ চলে আসে, তবে সেটা অনেক ক্ষেত্রেই তথাকথিত 'গেম' বা ঝুঁকিপূর্ণ পথের গল্প।
কিন্তু এই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যখন মাদারীপুরের কোনো সন্তান সগৌরবে লিগ্যাল ওয়েতে উচ্চশিক্ষার জন্য ইতালি পাড়ি জমান, তখন সেটা শুধু একটি ভিসা নয়, বরং একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়।
বাবার একমাত্র সন্তান তিনি, পরিবারের চোখের মনি। অথচ উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে তাকে নিতে হয়েছে কঠিন সিদ্ধান্ত। ভয় আর শঙ্কা নিয়ে মায়ের হাত ধরে সেই সুদূর গ্রাম থেকে আমাদের ঢাকা অফিসে এসেছিলেন।
তাদের চোখেমুখে ছিল অনিশ্চয়তা, কিন্তু আমাদের ওপর ছিল অগাধ বিশ্বাস। আমরা চেয়েছিলাম তাদের এই জার্নিটা যতটা সম্ভব সহজ করতে, তাই বারবার ঢাকায় আসা ছাড়াই অনলাইনেই আমরা প্রসেসিং সম্পন্ন করেছি।
আমাদের পলিসি অনুযায়ী কোনো প্রকার Original Documents জমা রাখার প্রয়োজন হয়নি। এখানে একটি বড় চ্যালেঞ্জ ছিল স্পন্সর নির্বাচন।
স্টুডেন্টের বাবা দীর্ঘ দিন ধরে বিদেশে থাকেন, তাই স্বাভাবিকভাবেই তাদের ইচ্ছা ছিল বাবাকেই স্পন্সর দেখানোর। কিন্তু আমাদের এক্সপার্ট টিম প্রোফাইল Analysis করে সিদ্ধান্ত নেয় যে মা-কেই স্পন্সর দেখাতে হবে, যদিও মায়ের ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট শুরুতে তেমন গোছানো ছিল না।
আমাদের নির্দেশনামতো প্রস্তুতি নিয়েছি এবং আমরা Mother Sponsor এর মাধ্যমেই সফলভাবে ফাইল প্রসেস করেছি।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে কোনো প্রকার TOLC বা কঠিন Admission Exam ছাড়াই আমরা তার Confirm Offer Letter নিশ্চিত করতে পেরেছি। শুধু তাই নয়, তিনি পেয়েছেন Zero Tuition বা সম্পূর্ণ Free Tuition এর সুযোগ এবং বছরে ৭০০০ ইউরোর বিশাল Scholarship, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ লক্ষ টাকার সমপরিমাণ।
এর সাথে রয়েছে Free Accommodation এর সুবিধা বা সহায়তা, যা বিদেশের মাটিতে তার জীবনযাত্রাকে অনেক সহজ করে দেবে।
গত ৪ ডিসেম্বর, ২০২৫ তিনি স্বপ্নের দেশ ইতালির উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। এয়ারপোর্টে দাঁড়িয়ে কিছুটা নার্ভাস থাকলেও আজ তিনি রোমের অদূরে ক্যাসিনোতে তার নতুন জীবন শুরু করেছেন।
একা পথ চলে তিনি এখন নিজেকে আরও Strong এবং স্বাবলম্বী করে তুলছেন। যারা মনে করেন মাদারীপুরের নাম মানেই ভিন্ন কিছু, তাদের জন্য এই Success Story একটি বড় অনুপ্রেরণা।
সঠিক গাইডলাইন এবং সৎ ইচ্ছা থাকলে লিগ্যাল ওয়েতেই ইউরোপ জয় করা সম্ভব এবং Scholars Dream সেই যাত্রায় আপনাদের পাশে থাকতে বদ্ধপরিকর। আপনার প্রোফাইল অ্যাসেসমেন্ট বা ইতালিতে উচ্চশিক্ষার সঠিক নির্দেশনার জন্য আমাদের ফেইসবুক পেইজে ইনবক্স করতে পারেন।
আপনার ফাইলও এভাবে এগোতে পারে
আপনার প্রোফাইল দেখে আমরা সৎভাবে সম্ভাবনা জানাব — প্রাথমিক পরামর্শ সম্পূর্ণ ফ্রি।